কুলাউড়া প্রতিনিধি | ১৬ জানুয়ারী, ২০১৬
কুলাউড়া উপজেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা জনমিলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় সংসদের কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ।
উদ্বোধন শেষে একটি র্যালি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দুপুর ১টায় জনমিলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় উপজেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল মুনিম রুহেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ রাজা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম মনু,সাবেক ছাত্র নেতা আব্দুল হাই মন্টু, পৌর জাসদের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা জাসদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, মৌলভীবাজার জেলা জাসদের সদস্য আশিকুর রহমান ফটিক। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক এড. বদরুল ইসলাম ইকবাল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ-সভাপতি আশীষ কুমার ধর, সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম শাহান প্রমুখ।