Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-২ আসনে আ. লীগের মনোনয়ন কিনলেন নাদেল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বিক্রি ও জমা শুরু হয়েছে। শনিবার মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধুরী নাদেল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকআহমদ হোসেন, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী ও আজিজুস সামাদ ডন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.