Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০২৩

হরতাল সমর্থনে বিএনপির মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপির ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ দুজন সংবাদকর্মী আহত হয়। রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাস স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হরতাল সমর্থনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতেই সংগঠিত হয়ে শহরের আরপিনগর এলাকার দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য কের বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ ৪০ রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত ও দুজন চিত্রগ্রাহক আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছি। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.