Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার -১: আ. লীগের মনোনয়ন কিনলেন ৩ প্রার্থী

জুড়ী প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতা করার দলীয় মনোনয়ন ক্রয় করলেন ৩ জন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ছাড়াও দলের আরও দুই নেতা মনোনয়ন ক্রয় করেন বলে জানিয়েছেন ফরম বিতরণের থাকা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য সোহেল রানা।

রবিবার বিকালে তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মনোনয়নপত্র ক্রয় করেছেন।
 
শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি মনোনয়ন ক্রয় করার মাধ্যমে দলের মনোনয়ন বিক্রি শুরু হলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য শাহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর মনোনয়ন ক্রয় করেন। রবিবার  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মনোনয়ন ক্রয় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.