Sylhet Today 24 PRINT

সিলেটে বইপড়া উৎসবের রেজিস্ট্রেশন শুরু

ডেস্ক রিপোর্ট |  ১৬ জানুয়ারী, ২০১৬

সিলেটে তরুণ প্রজন্মের মধ্যে সাড়া জাগানো জনপ্রিয় বইপড়া উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

অষ্টমবারের মতো আয়োজিত এ বইপড়া উৎসবে একাদশ থেকে স্নাতক পর্যন্ত যেকোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতোমধ্যে শাবিপ্রবি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ, সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ২২ জানুয়ারী পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এছাড়া জিন্দাবাজার নেহার মার্কেটস্থ যুগান্তর সিলেট ব্যুরো অফিসেও রেজিস্ট্রেশন করা যাবে। এদিকে, বইপড়া উৎসবে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানিয়েছেন উৎসবের প্রধান উদ্যোক্তা, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব।

উল্লেখ্য, রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস পাঠের জন্য আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। পরবর্তীতে এ বই থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশ এর আয়োজনে বইপড়া উৎসব ২০০৬ সালে প্রথম অনুষ্ঠিত হয়।

এরপর থেকে উৎসবটি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পাওয়ায় ধারাবাহিক রূপ লাভ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.