Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ফুল মিয়া'র পুত্র এনু মিয়া (৪৮) ও কসবা উপজেলার বিনাউটি গ্রামের হাবিল মনে মিয়া'র পুত্র শাহীন মিয়া (৪২) কে আটক করে।

এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের ১৪/১৫ জন সহযোগী পালিয়ে যায়।

মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্যে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.