Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ট্রাক ভারতীয় মদ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ভোলাগঞ্জপুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী এ বিশাল মদের চালান আটক করেন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআইআসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। বিশাল এই চালানে ভারতীয় বিভিন্ন নামি-দামি ব্রান্ডের মদ রয়েছে।

এএসআই কাঞ্চন চক্রবর্তী জানান, রাতে খবর পাই ভোলাগঞ্জ সড়ক দিয়ে কিছু লোক ভারতীয় মাদক নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাতভর টহল ও সোর্সের মাধ্যমে খবর নিতে থাকি। ভোর সাড়ে ৫ টায় মদ ভর্তি গাড়িটি রাস্তায় তাড়া করি। তখন ট্রাকটি ভোলাগঞ্জ উত্তর পাড়ার একটি পাথর ভাঙ্গার টমটম মেশিনের সাইডে রেখে ড্রাইভারসহ সকলে পালিয়ে যায়। পরে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান ট্রাক ভর্তি মদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.