Sylhet Today 24 PRINT

আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০২৩

সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের করেছে দুর্বত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় তার বাসার গেটের সামনে থেকে এই বিষ্ফোরণ ঘটানো হয়।

তবে বিষ্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তিন জনের একটি দল বাসা লক্ষ্য করে ও গেটের সামনের রাস্তায় ককটেল বিষ্ফোরণ ঘটায়। এর মধ্যে বাসা লক্ষ্য করে একটি ও গেটের অদুরে রাস্তায় উপর দুটি ককটেল ফোটানো হয়। এসময় তাদের একজন মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করছিলেন।

তবে, এসময় আরিফুল হক চৌধুরী বাসায় ছিলেন না।

খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসে। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দূর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলি<। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, আমার বাসার সামনে  সকাল থেকে পুলিশ সদস্যরা রয়েছেন। তাদের উপস্থিতিতেই কিভাবে এ ঘটনা ঘটলো?

তিনি বলেন, পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না। সিলেটে কখনো এই পরিবেশ ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা।

নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, আমার কী অপরাধ? এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.