ডেস্ক রিপোর্ট | ১৬ জানুয়ারী, ২০১৬
স্বাস্থ্য সেবায় একটি সরকারী উদ্যোগ এই শ্লোগান নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন হয়েছে ফ্রি জম্মগত বাঁকা পা অপারেশন সেন্টার “ওয়ার্ক ফর লাইফ ” ক্লিনিক।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় এ নতুন ক্লিনিক উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিঃজেঃ মোঃ আব্দুস ছবুর মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি গ্লেনকো ফাউন্ডেশনের স্বেচ্চাসেবক কলিন ম্যাকপারলিন, দি গ্লেনকো ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গিল আলম, অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ দীপঙ্কর নাথ তালুকদার, সহযোগী অধ্যাপক ডাঃ ইসতিয়াকুল ফাত্তাহ, রেজিষ্টার ডাঃ ফারুক আহমদ, ফিজিক্যাল মেডিসিন ডাঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
“ওয়ার্ক ফর লাইফ ” এই প্রতিষ্ঠানটি সম্পুর্ন বিনামূল্যে ৩ বছরের কম বয়েসী শিশুর জম্মগত বাঁকা পা অপারেশন এবং পা সম্পুর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সমস্ত ব্যায়ভার বহন করে। ক্লিনিকটি ইতিমধ্যে ৬৪৩ শিশুকে অপারেশন করে সম্পুর্ন সুস্থ করে তুলেছে।
এতদিন হাসপাতালের অস্থায়ী একটি কক্ষ ব্যবহার করলেও আজ থেকে স্থায়ী কক্ষ পেলো ক্লিনিকিটি।