Sylhet Today 24 PRINT

ভোটের পরিবেশ পর্যবেক্ষনে সিলেটে আসছেন নির্বাচন কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটের পরিবেশ কয়েকটি বিভাগ সফর করবেন নির্বাচন কমিশনাররা। জানা গেছে, কমিশনাররা খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে সফর করবেন। এসময় তারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

আদেশে বলা হয়েছে,  ২৩ ও ২৪ নভেম্বর সিলেট ও মৌলভীবাজার সফর করবেন কমিশনার মো. আনিছুর রহমান।

২২ ও ২৩ নভেম্বর মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর সফর করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

আর কমিশনার বেগম রাশেদা সুলতানা ২৬ থেকে ২৯ নভেম্বর রাজশাহী বিভাগ সফর করবেন।

সফরকালে নির্বাচন কমিশনাররা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.