Sylhet Today 24 PRINT

জুড়ীতে এ্যাডভোকেসি সভা

জুড়ী প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০২৩

পরিবার কল্যাণ সেবা ও প্রচার  সপ্তাহ উপলক্ষে জুড়ীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হলরুমে নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার  সুবিমল চন্দ্রের পরিচালনায় এ এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত দেবনাথ প্রমুখ।

আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যান সেবা সপ্তাহ  অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.