Sylhet Today 24 PRINT

বড়লেখায় এনাম আহমদ ফ্লাড লাইট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০১৬

বড়লেখা উপজেলায় এসকে ইলেভেন ষ্টার সাতকরাকান্দি’র আয়োজনে এনাম আহমদ রাত্রীকালীন ফ্লাড লাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

তরুণ সমাজসেবক এনাম আহমদের পৃষ্ঠপোষকতায় শুক্রবার রাতে সাতকরাকান্দি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দাসেরবাজার স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেছরিগুল স্পোটিং ক্লাব।

ফাইনাল খেলা পরবর্তীতে সমাজসেবক আজির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা রিফাত আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু, প্রচার সম্পাদক সাইফুর রহমান, সিপিএ’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশা, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এনাম আহমদ, ডা: বেলাল আহমদ, ফখর উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.