Sylhet Today 24 PRINT

অবরোধের আগের রাতে কুমারগাঁওয়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০২৩

বিএনপি আহুত অবরোধের আগের রাতে সিলেট নগরের কুমারগাওয়ে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাতটার দিকে কুমারগাও বাস স্ট্যান্ডের পাশ্ববর্তী গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতটার কিছু আগে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে প্রথমে বাসটির গ্লাস ভাংচুর করে। পরে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের অনেকগুলো সিট পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটি জালালাবাদ ক্যন্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত হয়।

পুড়ে যাওয়া বাসের মালিক ও সিলেট সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আগুনে আমার বাসের প্রায় ৬০/৭০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কারা আগুন লাগিয়েছে তা দেখিনি।

নাশকতার উদ্দেশ্যে অবরোধ আহ্বানকারীরা বাসে আগুন লাগাতে পারে বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.