মৌলভীবাজার প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জে শিকারিদের হাত থেকে উদ্ধার হওয়া একটি কচ্ছপ ও শঙ্খিনী সাপ অবমুক্ত করেছে স্ট্যাড অর আওয়ার ইন্ডেঞ্জার ওয়াইল্ড লাইফ (সিউ)।
শনিবার দুপুরে কুরমা চা বাগানের কাটাখাই লেইকে কচ্ছটি অবমুক্ত করা হয় এবং একই এলাকার গঙ্গানগরে সাপটি অবমুক্ত করা হয়।
এর আগে কচ্ছপটি গত বুধবার কুরমা এলাকা থেকে শিকারির হাত থেকে উদ্ধার করা হয়।
শঙ্খিনী সাপটি চাবাগানের লেকে মাছ ধরার সময় সাধারণের হাতে ধরা পড়লে সেটা উদ্ধার করেন স্থানীয় পরিবেশ কর্মী কিশোন পাশী।পরে তিনি তা সিউর কাছে দিলে গঙ্গানগরে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিউ'র আহ্বায়ক সোহেল শ্যাম, যুগ্ম আহ্বায়ক রিপন দে, সদস্য সচিব খুকন সিনহাসহ সিইউ সদস্য রূপক দাস, সাগর পাল,কাজল হাজরা, মৃদুল সিংহ প্রমুখ।