Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পাসের হার ৭১.৯৮ শতাংশ, জিপিএ-৫ ১১৩

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০২৩

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৭০১ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭১ দশমিক ৯৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রোববার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এর মাঝে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৯.৬৬ ভাগ। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২টি জিপিএ-৫সহ পাস করেছে ৭০৭ জন, পাসের হার শতকরা ৭৪ দশমিক ৪২ ভাগ।

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ৬৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪২৭ জন, পাসের হার ৬২ দশমিক ২৪ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৮০ জন, পাসের হার ৫৯ দশমিক ২১ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩২ জন, পাসের হার ৮২ দশমিক শূন্য ৫ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫৮ জন, পাসের হার শতকরা ৬৭ দশমিক ৪৪ ভাগ।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭৬ জন, পাসের হার ৯৭ দশমিক ৪৩ ভাগ।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন এ তথ্যটি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.