নিজস্ব প্রতিবেদক | ২৬ নভেম্বর, ২০২৩
সিলেটে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবছরও এগিয়ে রয়েছে ছাত্রীরা। সিলেট শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণ হয়েছে মোট ৫৯ হাজার ৫৩৬ পরীক্ষার্থী। গড় পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
ফলাফলে দেখা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া মোট ৮৩ হাজার ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৩৭২ ও ছাত্রী ৪৮ হাজার ৭৫১। তবে পাসের হারে ছাত্রীরাই এগিয়ে।
রোববার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার এ ফলাফল প্রকাশ করেন।
এদিকে এবার সিলেট শিক্ষাবোর্ডে গড় পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ৪০ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ।