Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন রনজিত সরকার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী রীগের মনোনয়ন পেয়েছেন রনজিত সরকার।

রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসনের প্রার্থী হিসেবে রনজিতের নাম ঘোষণা করেন।
 
 ওইদিন ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি।

সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। নানা বিতর্কে জড়ানো রতন এবার দলীয় মনোনয়ন পাননি।

সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রনজিত সরকার দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-১ আসনের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.