Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে মেডিকেল কলেজের সাথে হবে বিশ্ববিদ্যালয়ও: জিল্লুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন,  আমি নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ হবে। শুধু মেডিকেল নয়, বিশ্ববিদ্যালয়ও হবে।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযুদ্ধ চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন টিআর-কাবিখা মেরে খাওয়ার জন্য আপনাদের কাছে আসিনি। এসেছি আপনাদের সেবা করতে। তাই আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থী করেছেন।

জিল্লুর রহমান আরও বলেন, আমি নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের বৈষম্য দূর করবো। ধনী গরবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অন্যতম গর্বিত অংশীদার হবে আমাদের জেলা।

পথসভায় আরও বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মাসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন, গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু, টেংরাবাজার ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.