ওসমানীনগর প্রতিনিধি | ২৯ নভেম্বর, ২০২৩
সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় সিলেটের ওসমানীনগরে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টি।
উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার রাতে উপজেলার গোয়লাবাজারের গয়নাঘাট থেকে আনন্দ মিছিল শুরু হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজারে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরশাফ মিয়া সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুবেরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোস্তফা মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক সাইস্তা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জিলু মিয়া, সদস্য সচিব শরিফ উদ্দিন, গোয়ালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চুনু মিয়া।
এ সময় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সিলেট-২ আসনের উন্নয়নে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে অবহেলিত মানুষের পক্ষে কথা বলার জন্য ওসমানীনগর-বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান তারা।