Sylhet Today 24 PRINT

পদে থেকেই স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা বিশ্বনাথের মেয়র মুহিবের

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজারস্থ তার নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাশে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষনা করেন তিনি। মতবিনিময় শেষে ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তাঁর মনোনয়নপত্রও দাখিল করেছেন।

মতবিনিময় ও সূধী সমাবেশে বক্তব্যকালে মেয়র মুহিবুর রহমান বলেন, পদে থেকেই আমি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। কারণ আমি মানুষের জন্য কাজ করতে চাই। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চাই। কিন্তু পৌরসভার পরিধি অত্যন্ত সীমিত। ইচ্ছা থাকলেও অনেক কাজ করা সম্ভবপর হয়না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবো। যদিও মেয়র পদে থেকে নির্বাচনে অংশগ্রহন করা আমার জন্য চ্যালেঞ্জের। কিন্তু তারপরও আমি সেই চ্যালেঞ্জ নিতে চাই।

কারণ হিসেবে তিনি বলেন, ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তারপর ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এই দু’বারে বিশ্বনাথের অভূতপূর্ব উন্নয়ন করেছেন তিনি। যা বিশ্বনাথবাসী অবগত। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার কথা থাকলেও লন্ডন থেকে এসে শফিকুর রহমান চৌধুরী  সে সময় দলীয় মনোনয়ন পেয়ে যান। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী মনোনয়নও দাখিল করেছিলেন কিন্তু দলের হাই কমান্ড থেকে যোগাযোগ করায় নির্বাচন থেকে সড়ে দাঁড়ান তিনি। এরপর ২০১৪ সালের সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়ার কথা থাকলেও শরিক দলকে এই আসন ছেড়ে দেয়া হয়। তারপর তিনি স্বতন্ত্র প্রার্থী হন, কিন্তু ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফেল করান। তারপর ২০১৮ সালেও স্বতন্ত্র প্রার্থী হন, কিন্তু নির্বাচিত হতে পারেননি।

তারপর ২০২২ সালে পৌরভা নির্বাচন আসে। ওই নির্বাচনে বিশ^নাথের জনগণ তাকে স্বতন্ত্র প্রার্থী হতে বলায় তিনি নির্বাচনে প্রার্থী হন এবং ২ নভেম্বর অনুষ্ঠিত বিশ^নাথ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী থেকে ৫হাজার ২১১ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মেয়র নির্বাচিত হন।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও মতবিনিময় ও সূধী সমাবেশে মুরব্বি ওয়ারিছ খান, বৃক্ষ-প্রেমিক আব্দুল গফফার উমরাহ মিয়া, পৌরসভার কাউন্সিলর জহুর আলী, বারাম উদ্দিন, মুহিবুর রহমান বাচ্চু, নারী কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, রাসনা বেগম, লাকী বেগম, সমাজসেবক আব্দুল ছালিক, মুহিব উদ্দিন, আব্দুশ শহিদ মেম্বারসহ দুই শতাধিক লোজকন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.