Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী রিয়াজের মনোনয়নপত্র জমা

বড়লেখা প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ী) মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমদ রিয়াজ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ২টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর সাথে ছিলেন বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি সুনাম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, পৌর জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান তাজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.