Sylhet Today 24 PRINT

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শমশের মবিন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল বিএনপির চেয়ারপার্সন, সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময়  তৃনমুল বিএনপি সিলেট জেলা আহবায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক সানাউল হক সানা, প্রস্তাবক ইলিয়াস আহমদ, সমর্থক আব্দুল খালিকসহ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.