Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০২৩

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরের কয়েকটি এলাকায় শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মহানগরের আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিশত, সুবিধবাজার, মিতালি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা ও বাদামবাগিচা এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.