Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ট্রাক বোঝাই ভারতীয় চিনি জব্দ, আটক ২

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর)  সকালে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর কাটাগাঙের স্টিলের বেইলি সেতু এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাহিবুর রহমান ও চাদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ট্রাক চালক নাজমুল হোসেন।

থানা পুলিশ জানায়, ট্রাক বোঝাই ভারতীয় চিনি নিয়ে রোববার সকালে সুনামগঞ্জ থেকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে স্টিলের সেতু এলাকায় ট্রাকটি আটক করে। এসময় চিনির মালিক হাবিবুর রহমান ও ট্রাক চালককেও  আটক করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম জিয়া জানান, আটককৃত চিনির মূল্যে ৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তাদের নিকট থেকে নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.