Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্ধুর ছুরিতে বন্ধু খুন

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে খুন হলো দশম শ্রেণির এক স্কুলছাত্র। নিহতের নাম মো. নাদিম সে শহরের বেরিরচড় এলাকার বাসিন্দা। সে শহরের শাহমোস্তফা একাডেমিতে দশম শ্রেনীতে পড়তো। 
পুলিশ জানায় শনিবার রাতে স্থানীয় শাহ মোস্তফা সড়কে এ ঘটনাটি ঘটে। সন্ধ্যার পর শাহ মোস্তফা সড়কে নাদিম ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইমন ছুরি দিয়ে তাকে বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় নাদিম। তাকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.