Sylhet Today 24 PRINT

ওসমানীনগরের ইউএনওকে বদলি, নতুন ইউএনও মহুয়া শারমিন ফাতেমা

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০২৩

সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে বদলি করা হয়েছে। আর ওসমানীনগর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মহুয়া শারমিন ফাতেমাকে পদায়ন করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে হবিগঞ্জ উপজেলার চুনারুঘাট উপজেলায় বদলী করা হয়।

আর হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.