Sylhet Today 24 PRINT

বানিয়াচং বন্যপ্রাণী শিকার ও বিপণন রোধে প্রচারাভিযান

বানিয়াচং প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০২৩

শীতের আগমনে হবিগঞ্জের বানিয়াচংয়ে অতিথি পাখী ও অন্যান্য বন্যপ্রাণী শিকার রোধে জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগের সচেতনামূলক প্রচারাভিযান চালিয়েছে জেলা বনবিভাগ।

মঙ্গলবার (৫ডিসেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপুর্ণ স্থানে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হয়। হবিগঞ্জ জেলা বনবিভাগের উদ্যোগে জেলা বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় ও জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করে।

এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, জেলাব্যাপী অবৈধভাবে পাখি-বন্যপ্রাণী শিকার ও বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীকে হাতেনাতে ধরা ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হচ্ছে। যার ফলশ্রুতিতে বর্তমানে এ সংক্রান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। পরিযায়ী পাখি সংরক্ষণ, বন্যপ্রাণী শিকার ও বিপণন না করতে স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে বিভিন্ন পথসভা, র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণের আয়োজন করছে জেলা বনবিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.