Sylhet Today 24 PRINT

সিলেটে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২৩

সিলেটে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মোগলাবাজার থানাধীন পারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেল লাইনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামুসদ্দোহা ।

তিনি বলেন, মৃতদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

ওই যুবক মানসিক সাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা।

ভারসাম্যহীন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.