Sylhet Today 24 PRINT

কদমতলীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০২৩

বিএনপি-জামায়েতের ডাকা অবরোধ চলাকালে সিলেট নগরের কদমতলীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা  এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার ( ৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে আন্তঃজেলা একটি বাসে আগুন লাগানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে একটি ছোটো বাস দাঁড় করানো ছিলো। তখন বাসটির চালক ও হেলপার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন।

হঠাৎ কয়েকজন এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা। তবে বাসের সিট ও বডি অনেকাংশ পুড়ে গেছে।  

ওসি বলেন, আগুনের ঘটনায় কেউ আহত হননি। এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.