Sylhet Today 24 PRINT

‘ঋণের বোঝা’ সইতে না পেরে আত্মহত্যা

জুড়ী প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০২৩

জুড়ীতে ঋণের বোঝা সমইতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম আব্দুস সালাম।

জানা যায়,উপজেলার পশ্চিম হরিরামপুর গ্রামের মৃত জাফর আলীর  ছেলে আব্দুস সালাম (৫৫) দীর্ঘদিন থেকে নিউ মার্কেটের দেখাশোনার দায়িত্বে রয়েছেন। ৫ সন্তানের জনক আব্দুস সালামের এক ছেলে প্রবাসে থাকেন। বাড়ি থেকে কর্মস্থলে আসার সময় প্রতিদিন ঋণের কথা তার মাকে বলে আসতেন।

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে এসে সকালের নাস্তা করে  ১০ টা ৪৫ মিনিটের দিকে নিজের বিশ্রামের ককক্ষে যান। এর কিছুক্ষণ পর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পাশ্ববর্তী দোকানদাররা।

মার্কেটের সামনের কয়েকজন চা  দোকানদার জানান, সকালে এসে চা খাওয়ার সময় সবাইকে তার ঋণের কথা বলেছিলেন সালাম।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা সন্দেহে অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.