শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৯ ডিসেম্বর, ২০২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুপান্তরের আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রূপান্তরের ব্যবস্থাপনায় আস্থা প্রকল্পের আয়োজনে শ্রীমঙ্গল যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভাটি সঞ্চালনা করেন রূপান্তরের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মুনজিলা ও ফিল্ড অফিসার মনিরুল ইসলাম।
সভায় যুব সদস্যবৃন্দ তাদের অনুভূতি, অভিজ্ঞতা বর্ণনা, গ্রুপ কাজ ও উপস্থাপনার মাধ্যমে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা করেন।
যুব ফোরামের আহ্বায়ক আফজাল হোসেন এব কো-আহ্বায়ক সাজু মারছিয়াং, লিমা মৃং, নুপুর নাগ বলেন, ‘আগামী তিন মাসের যে কাজের পরিকল্পনা করা হয়েছে সেইগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
সভায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও যুব ফোরামের কাজের সফলতা কামনা করে বক্তব্য দেন- রূপান্তরের আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের সমন্বয়কারী হাসান তারেক।