Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুপান্তরের আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়  উপজেলার ০৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর এর ব্যবস্থাপনায় আস্থা প্রকল্পের আয়োজনে শ্রীমঙ্গল যুব ফোরাম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভাটি সঞ্চালনা করেন রূপান্তর এর মৌলভীবাজার জেলা
সমন্বয়কারী মুনজিলা ও ফিল্ড অফিসার মনিরুল ইসলাম ।

সভায়  যুব সদস্যবৃন্দ তাদের অনুভুতি, অভিজ্ঞতা বর্ননা, গ্রুপ কাজ ও উপস্থাপনার মাধ্যমে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা করেন। যুব ফোরামের আহ্বায়ক আফজাল হোসেন এবং কো-আহ্বায়ক ​সাজু মারছিয়াং, লিমা মৃং, নুপুর নাগ  বলেন আগামী তিন মাসের যে কাজের পরিকল্পনা করা হয়েছে সেই গুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেবেন।

সভায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও যুব ফোরামের কাজের সফলতা কামনা করে বক্তব্য দেন রূপান্তর এর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের সমন্বয়কারী হাসান তারেক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.