Sylhet Today 24 PRINT

সিলেটে সোনা জব্দের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০২৩

সিলেটের ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী।

পরে শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে আটক ৪ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন  আক্তারুজ্জামান, মিসফাহ মিয়া, হাবিবুর রহমান ও শানু মিয়া।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকা মূল্যের ২৮০ টি সোনার বার ও ৬টি সোনার ডিম উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে। রাতে কাস্টমস বাদী হয়ে মামলা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.