Sylhet Today 24 PRINT

পেঁয়াজের বেশি দাম রাখায় ৫ দোকানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার বিকালে শমশেরনগর বাজারে বিভিন্ন মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় ৫টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও একটি বেকারীর বিস্কুট জব্দ করা করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ানের নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশের সহায়তায় শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শমশেরনগর বাজারের ৫টি মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় অভিযোগে ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকরভাবে খোলাবাজারে বেকারীর বিস্কুট বিক্রি করায় কয়েক ব্যাগ বিস্কুট জব্দ করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ান ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.