Sylhet Today 24 PRINT

প্রটোকল ছাড়াই পতাকাবিহীন গাড়িতে সিলেট সফর করলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২৩

শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তিনি সিলেটে  দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।

সিলেট  সিটি কর্পোরেশন ও  সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ সংসদীয় আসন থেকে গতবার নির্বাচিত হয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে প্রার্থী হয়েছেন।

একদিনের ব্যক্তিগত  সফরে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বিমানে চড়ে সিলেট পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী । প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি নিজ বাসভবনে যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দলীয় নেতাকর্মীরা সৌজন্য স্বাক্ষাৎ ও কুশলাদি বিনিময়  করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.