Sylhet Today 24 PRINT

সিসিকের অর্থায়নে জেলা স্টেডিয়ামের উন্নয়ন কাজের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট |  ১৭ জানুয়ারী, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে সিলেট জেলা স্টেডিয়ামস্থ মূল ফটক সংলগ্ন সম্মুখ অংশ আর. সি. সি. দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে।

আজ রবিবার (১৭ জানুয়ারী) কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান-প্রধান প্রকৌশলী-সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাঠুয়ারী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আহমেদ রহমান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আকিকুল হাসান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, সিলেট সিটি কর্পোরেশনের কার্য্যসহকারী আখতারুল হামিদ সুজন প্রমুখ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.