Sylhet Today 24 PRINT

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুরেশ দাশ আকলের শেষকৃত্য সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০২৩

রাষ্ট্রীয় মর্যাদায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া গ্রামের  বীর মুক্তিযোদ্ধা সুরেশ দাশ আকলের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এ সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

বীর মুক্তিযোদ্ধা সুরেশ দাশ আকলকে ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা ও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা ফুল ও ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এর আগে রোববার দিবাগত রাত ৩টায় সুরেশ দাশ আকলের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী,চার পুত্র,এক কন্যা,নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.