Sylhet Today 24 PRINT

সাংসদ মিলাদ গাজীর মেয়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের (মিলাদ গাজী) মেয়ে গাজী ফায়হা রওশন মারা গেছেন।

সোমবার (১১ ‍ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ২০ মিনিটের সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আত্মীয়-স্বজনরা জানিয়েছেন।

মৃত্যুকালে গাজী ফায়হা রওশনের বয়স হয়েছিল ২৫ বছর। সোমবার (১১ ডিসেম্বর) সিলেট দরগাহ মসজিদে জানাজা নামাজ শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

গাজী ফায়হা ২০০৮ সালে  দশম শ্রেণীতে পড়াকালীন সময়েই কিডনী রোগে আক্রান্ত হন। প্রথমে সপ্তাহে ২ দিন ও পরে সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হতো। এই অবস্থাতেই মেধাবী ছাত্রী গাজী ফায়হা লেখাপড়া চালিয়ে যান এবং কৃতিত্বের সঙ্গে বিবিএ পাশ করেন।

করোনাকালীন সময়ে ইন্ডিয়া থেকে তার কিডনি প্রতিস্থাপন করে আনা হয়। এক বছর ভাল গেলেও পুনরায় কিডনী জটিলতা দেখা দেয়। এরই মধ্য নতুন করে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে গত ২০ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  দীর্ঘ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.