Sylhet Today 24 PRINT

উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হবে : শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার মাঝি ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সভা নেত্রী ও দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। যেকারণে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি উন্নয়নের রোলমডেল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও দলীয় এমপি না থাকায় দীর্ঘ ১০বছর সিলেট-২ আসনের মানুষ কাঙ্খিত উন্নয়ন পাননি। ফলে সিলেট-২ আসনের উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূও মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, তপন কুমার দাশ, যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশ^নাথ থানা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, লন্ডন আওয়ামী লীগের সদস্য ফলিক চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌদী প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী গনি ও উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট।

এসময় আরও বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুল হোসেন, আছাব উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, যুবলীগ নেতা পলাশ সেনাপতি, রনজিত দাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়। বর্ধিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.