Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবের আহমেদ জুবের। তিনি সিলেট জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সিলেট জেলা শাখার সহ-সভাপতি জুবের আহমদ জুবেরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.