জুড়ী প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০২৩
জুড়ী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি মো বেলাল হোসাইন, মাই টিভির প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি জহিরুল ইসলাম, আবুল হোসেন লিটন, এশিয়া বানীর প্রতিনিধি সালমান হোসেন, জুড়ীর সময়ের খুরশেদ আলম, মুজাহিদুল ইসলাম প্রমুখ।