Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল বশিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা প্রমুখ।

উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভায় প্রায় ২১৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৯৭৭ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ৮৫৪ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্য নিয়ে ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.