Sylhet Today 24 PRINT

এমসি কলেজ ছাত্রাবাসের পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০২৩

সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসের পাশে নর্দমা থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০ দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, নর্দমায় প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয়। রাত ১১টায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তা ভর্তি খণ্ড -বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এবং কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.