Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে রেলব্রিজের পিলার দেবে ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে রেলব্রিজের একটি পিলার দেবে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টা থেকে এ রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান।

তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে ১৫৭ নং রেলব্রিজের একটি পিলার হঠাৎ দেবে যায়। এতে ওই রুটে সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পরেন সাধারন যাত্রীরা। অনেকে বিভিন্ন স্টেশনে বসে রেল চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। কেউ আবার বিকল্প পথে গন্তব্যের দিকে চলে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.