Sylhet Today 24 PRINT

সিলেটে ৬০৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবসে সিলেটে ৬০৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা এবং উপহার দেয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।

মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সিলেট বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মতিউর রহমান, মন্তাক আহমদ পলাশ ও আমাতুজ জোহরা রওশন জেবিন।

সহকারী কমিশনার মো. মাহবুবুল ইসলামম ও নিশাত আনজুমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রতিক এন্দ’র নেতৃত্বে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন মুক্তিযোদ্ধাগণ। অতিথি ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ ও জেলা পরিষদের সদস্যবৃন্দ।

অতিথিদের বক্তব্যের আগে পবিত্র কোরআন থেকে পাঠ করেন পেশ ইমাম হাফিজ মাওলানা মো. শাহ আলম, গীতা পাঠ করেন দেবব্রত চক্রবর্ত্তী, বাইবেল থেকে পাঠ করেন ডিকন নিঝুম সাংমা, ত্রিপিটক পাঠ করেন চন্দ্র বড়ুয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.