Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তঃনগর ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০২৩

ছবি: সংগৃহীত

সিলেটে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাথরের আঘাতে আহত হন এক যাত্রী। তার মাথায় আঘাত লেগেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে ভেতরে ওই যাত্রীর মাথায় আঘাত করে। তবে তাৎক্ষণিক আহত যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এসময় একটি পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে জানালার পাশে বসা এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.