Sylhet Today 24 PRINT

এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সালেহ আহমেদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০২৩

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ আর নেই।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

প্রফেসর সালেহ আহমদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানী।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেওয়া প্রফেসর মো. সালেহ আহমেদ চতুর্দশ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

১৯৯৪-২০০১ সালে এমসি কলেজে, সেখান থেকে ২০০১ সালে রাজশাহী সিটি সরকারি কলেজে এবং পরবর্তীতে আবারো পদোন্নতি পেয়ে এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.