Sylhet Today 24 PRINT

সিলেটে ফের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০২৩

ছবি : সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় ফের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার সামনে এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতরের ২টি সিট পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান।

স্থানীয়রা জানান, বাস টার্মিনালের পশ্চিমে সিলেট রেলওয়ে স্টেশনের রাস্তার পাশে কয়েকটি বাস দাঁড়ানো ছিল। কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদোস হাসান বলেন, দাঁড়িয়ে থাকা বাসের আগুনে কেউ আহত হননি। ৫ থেকে ৬টি মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবরোধ ও হরতাল সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। যারা বাসে আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এরআগে গত ৬ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আন্তঃজেলার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। দশ দিনের মাথায় আবারো বাসে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.