Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে বৈদ্যুতিক খুঁটির নিচে তরুণের মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২৩

ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লিটন মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুদিয়াখলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত লিটন মিয়া বাহুবল উপজেলার ভুগলি গ্রামের লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা পল্লি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ বলেন, ‘আমরা ধারণা করছি রাতের আঁধারে পল্লি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.