Sylhet Today 24 PRINT

সিলেট সিটি করপোরেশনের নতুন সিইও প্রিয়সিন্ধু তালুকদার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ডিসেম্বর, ২০২৩

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব প্রিয়সিন্ধু তালুকদারকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে সাসেক ইন্টিগ্রেটেড ট্রেড ফ্যাসিলেটেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের (বিএলপিএ অংশ) প্রকল্প পরিচালক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম।

অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব সেবাস্টিন রেমাকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব জুবাইদা মান্নানকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.